শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান কারাগারে
মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়কে কারাগারে পাঠিয়েছেন মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার মামলায় এই সাবেক চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মৌলভীবাজারের কোর্ট পুলিশ পরিদর্শক শিবেন্দ্র চন্দ্র দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

