শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন
শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসকে সাথে নিয়ে জেলা প্রশাসক সোমবার দুপুরে জেলা কারাগারটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে কারা পরিদর্শনের মাধ্যমে সামগ্রিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাবার পরিষেবা এবং চিকিৎসাসেবা খতিয়ে দেখেন। পাশাপাশি তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দিদের অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বন্দিদের মানবিক ও অত্যাবশ্যকীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ওপর জোর দিয়ে জেলা প্রশাসক সার্বিক কারাগার ব্যবস্থাপনার আরও উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

