মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নং উত্তর ওয়াহেদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড
সোনায়ছড়ি র্ঝণা এলাকায় পাহাড়ের চূড়া থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত আনুমানিক ৯ টার সময় (৮০) অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
স্থানীয়রা জানান এই বৃদ্ধাকে আজ প্রায় দুই মাস হাদিফকিরহাট বাজারে দেখা যাচ্ছে,মানুষিক ভারসাম্যহীনভাবে ঘোরাঘুরি করে, তার পরনে কখনে কাপড় থাকে কখনো থাকেনা, দোকানে দোকানে খুঁজে যা পায় তা খেয়ে থাকেন। কিন্তু হঠাৎ পাহাড়ের চুড়ায় একটি লাশ পড়ে থাকত দেখে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রাতে আমি টিম নিয়ে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেখানে উলঙ্গ অবস্থায় মরদেহ ছিল আনুমানিক ৮০ বছর বয়সী বৃদ্ধের। প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে নেওয়া হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

