মাকে ছাড়া প্রথম রমজান
অনলাইন ডেস্ক
বর্তমান ক্রিকেটর এক উজ্জ্বল নক্ষত্র আফগান তারকা রশিদ খান। রশিদের তারকা হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল তার মায়ের। গত বছরের ১৮ জুন মাকে হারান রশিদ। মাকে ছাড়া এই প্রথম রমজান পালন করতে হচ্ছে তাকে। মাকে অনেক বেশি মিস করছেন তিনি।
শুক্রবার এক টুইটার বার্তায় রশিদ খান বলেন, 'মাকে ছাড়া এটাই আমার প্রথম রমজান। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন কিন্তু তাকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেটাই শেখাননি। আমার মন এখনও তার সাথে কথা বলে, হৃদয় তাকে খুঁজে বেড়ায়। আমি জানি তিনি শান্তিতে আছেন, তিনি আমার কাছে এই দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আপনাকে ভালোবাসি ও অনেক মিস করি, মা'।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

