ডার্ক মোড
Monday, 29 June 2026
ePaper   
Logo
চেলসির নতুন কোচ শাবি আলোন্সো

চেলসির নতুন কোচ শাবি আলোন্সো

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে হারের পরদিন নতুন কোচের নাম ঘোষণা করেছে চেলসি। রেয়াল মাদ্রিদের সাবেক কোচ শাবি আলোন্সোকে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাবটি।

ওয়েম্বলিতে শনিবারের ফাইনালে সিটির বিপক্ষে ১-০ গোলে হেরে যায় চেলসি। একমাত্র গোলটি করেন সেমেনিও।

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি রোববার জানিয়েছে, আলোন্সোর সঙ্গে চার বছরের চুক্তি করেছে তারা। আগামী ১ জুলাই শুরু হবে আলোন্সোর দায়িত্বের মেয়াদ।

 

মালিকানা পরিবর্তনের পর চেলসির পঞ্চম স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে আলোন্সো। আগের চার জন ছিলেন গ্রাহাম পটার, মাউরিসিও পচেত্তিনো, এন্টসো মারেস্কা ও লিয়াম রোস্যানিও।

গত মাসে রোস্যানিওকে ছাঁটাই করা চেলসিতে এখন অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করছেন ক‍্যালাম ম‍্যাকফার্লেন।

স্প্যানিশ সাবেক মিডফিল্ডার আলোন্সো খেলোয়াড়ি জীবনের বড় একটা সময় ইংলিশ ফুটবলে কাটিয়েছেন। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২১০ ম্যাচ। এরপর রেয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের জার্সিতেও খেলেছেন তিনি।

 

কোচ হিসেবে বুন্ডেসলিগার ক্লাব বায়ার লেভারকুজেনে সাফল্যমণ্ডিত অধ্যায় শেষে রেয়ালে যোগ দেন আলোন্সো। কিন্তু তার কোচিংয়ে ভালো করতে পারেনি ইউরোপের সফলতম ক্লাবটি। পরে গত জানুয়ারিতে তার সঙ্গে চুক্তি বাতিল করে রেয়াল।

এবার চেলসিতে নতুন অধ্যায় শুরু করবেন ৪৪ বছর বয়সী আলোন্সো। প্রিমিয়ার লিগের ক্লাবটির দায়িত্ব পেয়ে গর্বিত তিনি।

“চেলসি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। আর এই চমৎকার ক্লাবতির কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”

কঠিন একটি মৌসুম পার করছে চেলসি। প্রিমিয়ার লিগে তারা নবম স্থানে। ৩৬ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৪৯।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন