ময়মনসিংহ জেলা আইজেবি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা আইজেবি অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মমরুজুল হাসান জুয়েলকে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
গত বুধবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাবেক সভাপতি এবং ময়মনসিংহ নজরুল সিটির স্বত্বাধিকারী লেফট্যানেন্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম অ্যাসোসিয়েশনের নেতৃদ্বয়কে ফুলের তোড়া দিয়ে এই শুভেচ্ছা জানান।
অনানুষ্ঠানিক এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. সালাহ উদ্দিন টিটু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হেলাল মিয়া এবং স্থানীয় আইনজীবী সমিতির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য। উপস্থিত সকলে অ্যাসোসিয়েশনের আগামী দিনের পথচলা এবং ভবিষ্যৎ নেতৃত্বের সার্বিক সাফল্য কামনা করে আশাবাদ ব্যক্ত করেন।

