ডার্ক মোড
Wednesday, 29 July 2026
ePaper   
Logo
ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় জনসাধারণের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি'র পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান।

ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় জনসাধারণের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি'র পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান।

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি
সাস্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও বন্যার ফলে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা সীমান্তের ৫০ টা
পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে।

মঙ্গলবার ( ২৮ জুলাই ২০২৬) বেলা ১২ টায় বৈকারী(দক্ষিণ পাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে উপস্থিত থেকে এ ত্রাণ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক কাজী আশিকুর রহমান।


এ সময় ৫০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া ও গুড়সহ ৫০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এ সময় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন,দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবি অঙ্গীকারবদ্ধ। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় জনসাধারণের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি'র পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন