ডার্ক মোড
Sunday, 21 June 2026
ePaper   
Logo
বেতাগীতে শিশুদের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

বেতাগীতে শিশুদের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে শিশুদের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্য বিয়ে। পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়ের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও সংবাদকর্মীদের সহায়তায় এ বিয়ে আটকে যায়।

‘অপ্রাপ্ত বয়সে বিয়ের পিঁড়িতে বসা ঠিক নয়। আমরা সবাই পড়ালেখা করছি। তোমারও পড়ালেখা চালিয়ে যেতে হবে, তারপর সমাজে প্রতিষ্ঠিত হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হবে।’ শুক্রবার সন্ধ্যায় -গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিশুরা মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তাদের এমনই আহবানের ভিত্তিতে একপর্যায়ে অপরিণত বয়সের কারনে উভয়পক্ষের স্বজনরা অপারগতা প্রকাশ করায় রাতে বিয়েটি ভেঙে যায়।

জানা গেছে, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থী ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো: সেলিম হাওলাদারের মেয়ে মাসা. মীম আক্তারের সঙ্গে একই উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো: শামসুল হক হাওলাদারের ছেলে মো. মো: শামীম হাওলাদারের সাথে বিয়ে ঠিক হয়। গত শুক্রবার (৬ আগস্ট) রাতে বিয়ের দিন ধার্য ছিল। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় বিয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্সের উপজেলা শাখার সভাপতি তানজিলা জামান শিফা,সাধারণ সসম্পাদক খাইরুল ইসলাম মুন্না, শিশু সাংবাদিক মাহমুদ আলম সৌরভ,শিশু গবেষক সালমান সিদ্দিকী, ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক ইসরাত জাহান লিমা, সদস্য জান্নাতুল ফেরদৌস ইমা, ইমরান হোসেন ও স্বেচ্ছাসেবী মো: সোহাগ খান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন