ডার্ক মোড
Sunday, 12 July 2026
ePaper   
Logo
বেতাগীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

বেতাগীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

"তরুণদের আশা-আকাঙ্ক্ষা অনুধাবন করি, আজকের অঙ্গীকারে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে আজ শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ড. মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হালদার, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না এবং বেতাগী সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন এবং একটি টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণ সমাজের শক্তি ও মেধাকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। আজকের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমেই কেবল একটি সমৃদ্ধ আগামী বিনির্মাণ করা সম্ভব।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন মাঠকর্মী এবং ১ জন জনপ্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক ও চিকিৎসাকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন