ডার্ক মোড
Thursday, 13 August 2026
ePaper   
Logo
বিরলে অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিরলে অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিপংকর রায় বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৩ই আগষ্ট (বৃহষ্পতিবার) সকালে বিরল উপজেলায় মডেল মসজিদ মিলনায়তনে দুই দিন ব্যাপি ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা শুরু হয়। প্রকল্পটির ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার আর্থিক সসঙ্গে সহায়তায়। ‎‎দু’দিনব্যপি এই কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন ওয়ার্ডের মহিলা সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দু দিন ব্যাপি কর্মশালার ২য় দিনে কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মন আক্তারের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম। কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন