ডার্ক মোড
Saturday, 10 October 2026
ePaper   
Logo
ধর্ম যার যার রাষ্ট্র সবার- অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

ধর্ম যার যার রাষ্ট্র সবার- অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
ধর্ম যার যার রাষ্ট্র সবার উল্লেখ করে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। আগামী কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
 
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কৃষক, অসহায় মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বলেন, দেশের জনগণ তাদের সেবা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব দিয়েছেন। বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষের দল। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। বিএনপি কখনো মানুষের রং দেখেনা। রং বলতে কোন ধরনের ধর্ম-বর্ণ দেখেনা। মানুষ যে ধর্মেরই হোক না কেন, যে রঙেরই হোক না কেন বা যে দলেরই হোক না কেন বিএনপি এসব বিষয় বিবেচনা করে না। যেমনটি শিক্ষা প্রতিষ্ঠান বা নির্মিত সড়কে হয়ে থাকে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোন ধর্মের বিবেচনা হয় না। তাই সকল শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায় গরিব-ধনী সকল ধর্ম-বর্ণের মানুষেরা একসাথে এক কাতারে পড়াশোনা করে। কোন রাস্তা নির্মাণ করা হলে সেখানে নির্দিষ্ট কোন ধর্ম-বর্ণের মানুষ চলাচল করবে এমনটা বিবেচনা করা হয় না। সেই রাস্তা দিয়ে সকল প্রকার মানুষ চলাচল করে। বিএনপি সবসময়ের জন্য মনে করে বিএনপি বাংলাদেশের সকল শ্রেণীর পেশার সাধারণ মানুষের দল। 
 
তিনি বলেন, আমরা মানুষরা সামাজিক জীব। আমরা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যদি বসবাস করি। তাহলে প্রতিটি কাজ করতে সহজ হবে। দেশ দ্রুতগতিতে এগিয়ে যাবে। আর যদি আমরা বিভাজন সৃষ্টি করি, ভাগাভাগি করি অর্থাৎ এক বাড়ির মানুষ অন্য বাড়ির মানুষের সাথে, এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষের সাথে বিবাদ সৃষ্টি করি, ঝগড়া করি তাহলে আমরা কেউ শান্তিতে বসবাস করতে পারবো না এবং আমাদের দেশ পিছিয়ে পড়বে। সকল ধর্মবর্ণ কে বিভাজন সৃষ্টি না করে আমরা সকলে শান্তির শৃঙ্খলা বজায় রেখে বসবাস করি। 
 
ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, আগামী কিছুদিন পরেই হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হিন্দু ধর্মালম্বী ভাই-বোনেরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যেন নির্বিঘ্নে পালন করতে পারেন আমরা প্রতিবেশী বা তাদের পাশের বাড়ির মানুষ হিসেবে সহযোগিতা করে নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে কেউ যেন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সাম্প্রদায়িক-সম্প্রীতির যে সামাজিক সংস্কৃতি রয়েছে তা ধরে রাখতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
তিনি আরও বলেন, সমাজের দুস্থ, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং জটিল রোগে আক্রান্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি কৃষকদের সহায়তা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কৃষক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার ১ হাজার ৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট বিতরণ করা হয়। কৃষকদের সবজি চাষে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
 
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। একই সঙ্গে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্‌রোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন