তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন উপভোগ
জুবায়ের আহমাদ জুয়েল তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দেশব্যাপী ৫০৩টি উপজেলার সঙ্গে একযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সম্প্রচার অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, তরুণ খেলোয়াড়, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা।
উল্লেখ্য, খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন।
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এবারের আসরে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

