ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১: কোস্ট গার্ড

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১: কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) ভোরে এই বড় ধরনের মাদকের চালানটি জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষায়িত দল মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে টেকনাফ থানার অধীনস্থ হ্নীলা সংলগ্ন আলীখালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকার একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এই বিশাল মাদকের চালান উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করে।

আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশব্যাপী ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতে ও কোস্ট গার্ডের এমন কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন