ডার্ক মোড
Wednesday, 11 November 2026
ePaper   
Logo
টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা

টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

সারাদেশে আগামী দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এছাড়া আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন