ডার্ক মোড
Sunday, 21 June 2026
ePaper   
Logo
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক ও রবিজল হক নামে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দু'জনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পূর্বপাড়া গ্রামের মৃত দুদু আকন্দের ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার(১৩ আগষ্ট) বিকাল চারটার দিকে প্রতিদিনের মতো বাড়ির পাশে সেচ পাম্প সুইচ দিতে যান আব্দুল হক ও রবিজল। বিদ্যুৎ চালিত এ সেচ পাম্পের সুইস দেওয়ার সময় বিদ্যুৎতায়িত হন আব্দুল হক। এ সময় তাকে বাঁচাতে গিয়ে রবিজল হকও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদা রহমান দুই জনকেই মৃত ঘোষণা করেন।

একি পরিবারে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন