ডার্ক মোড
Sunday, 21 June 2026
ePaper   
Logo
জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ছেলে ২১ বছরের বড়

জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ছেলে ২১ বছরের বড়

বেনাপোল প্রতিনিধি

 

জাতীয় পরিচয় পত্রে 'বাবার চেয়ে ছেলে ২১ বছরের বড়' দেখানো হয়েছে এমন একটি অভিযোগ করেছেন যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার বাসিন্দা মো.আইয়ুব আলী।

ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের তোতা মোড়ল ও মোমেনা বেগম দম্পতির ছেলে মো.আইয়ুব আলীর ক্ষেত্রে।

আইয়ুব আলীর জাতীয় পরিচয়পত্রের (নং-৪১২৯০০২৬৯৫৮৫২) তথ্য বলছে, তার জন্ম ১৯১৯ সালের ১০ ডিসেম্বর।এনআইডির তথ্যমতে বর্তমানে মো.আইয়ুব আলীর বয়স ১০২ বছর। যদিও তার প্রকৃত জন্মতারিখ ১৯৫৯ সালের ১০ডিসেম্বর।এতে তার প্রকৃত বয়স হয় ৬১বছর।

অন্যদিকে তার বাবা তোতা মোড়লের জাতীয় পরিচয়পত্রে (নং-৪১২৯০০২৬৯৪৩৪৫) জন্মতারিখ ১৯৪০ সালের ৩ ডিসেম্বর লেখা আছে। এতে তোতা মোড়লের বর্তমান বয়স ৮১ বছর। এই হিসেবে দেখা যায়, বাবার ২১ বছর আগে ছেলের জন্ম হয়েছে।

এ বিষয়ে আইয়ুব আলী বলেন, ‘আমার আইডি কার্ডে জন্মতারিখ ও বাপের (বাবার) নাম ভুল হয়েছে। আমার বাপের নাম 'তোতা মোড়ল' কার্ডে লিখা এসেছে 'আব্দুস সামাদ মোড়ল'। আগে তো এসব ভোটের দিন ছাড়া অন্য কোন কাজে লাগতো না তাই ভাল করে দেখি নি।এখন সব কাজে এই কার্ড লাগছে তাই বেকায়দায় পড়েছি। এ আইডি দিয়ে তো কোনো কাজ করতি পারছিনা। ঠিক করতি (সংশোধনের জন্য) কয়েক বার শার্শা নির্বাচন অফিসে গিয়িছি। তারা আশ্বাস দিলিও কিছুই করেনি।'


এ প্রসঙ্গে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন,সমস্যা তো থাকতেই পারে কিন্তু উনি তো কোন আবেদনই করেননি।আবেদন করার পর কাগজপত্র যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
"২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন তাদের তথ্যগত ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে।এখন সুযোগ আছে,আবেদন করে তথ্য উপাত্ত দিলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে।"

 

জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ছেলে ২১ বছরের বড়

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন