খেলাপি ঋণ নেমেছে ৩১ শতাংশে
দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা।
সোমবার খেলাপি ঋণের হালনাগাদ তথ্যে এ অঙ্ক তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপির হার কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬০ শতাংশ।
বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা।
তিন মাস আগেও, অর্থাৎ সেপ্টম্বরে খেলাপির হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। সে সময়ে খেলাপির পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা।
জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের ঋণ নবায়ন হওয়ায় খেলাপির হার কমে আসার কথা বলছেন বিশ্লেষকরা।
দেশের ইতিহাসে ২০১৯ সালের মার্চ মাসে প্রথমবারের মতো খেলাপি ঋণ লাখের ঘর অতিক্রম করে।
ওই মাসে খেলাপির পরিমাণ দাঁড়ায় এক লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা। এরপর তা ক্রমাগত বাড়তে থাকে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

