ঈদ সামনে রেখে টাঙ্গাইলে ভোক্তা অধিকারের অভিযান
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী ও ত্বকের জন্য ক্ষতিকর অবৈধ ইনজেকশন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘তুলি’ ও ‘অন্তু’ নামের দুটি কসমেটিকস দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকান দুটিতে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য ও স্কিনের জন্য ক্ষতিকর অবৈধ ইনজেকশন পাওয়া যায়।
অবৈধ ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এদিকে আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, তা সরেজমিনে তদারকি করেন তিনি। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

