ডার্ক মোড
Thursday, 25 June 2026
ePaper   
Logo
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার

দেশের সকল শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিতামূলক কাঠামোগত নীতিমালা প্রণয়নে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার গুণগত মান, শিক্ষাদানের উৎকর্ষতা, শিক্ষার্থীর নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থকে মানদণ্ডে রূপান্তর করতে বাংলাদেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নিয়ন্ত্রণমূলক নীতিমালার আওতায় আনা হচ্ছে।

বুধবার (৩ জুন) ঢাকার ‘দ্য আগা খান একাডেমি’ পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

পরিদর্শনকালে তিনি একাডেমি কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের একটি প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন গবেষণা পত্র, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা প্রত্যক্ষ করেন।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা উচ্চ নম্বর পাওয়ার জন্য কেবল মুখস্থ করবে না, বরং তারা কীভাবে গঠনমূলকভাবে চিন্তা করতে হয়, উদ্ভাবন করতে হয় এবং নেতৃত্ব দিতে হয় তা শিখবে।

ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন যে, প্রতিষ্ঠানের মাধ্যম—তা সাধারণ বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম যা-ই হোক না কেন—সব শিক্ষার্থীরই সমান সুযোগ পাওয়া উচিত।

একাডেমির আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষাক্রম এবং নেতৃত্ব বিকাশ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন