Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

 
বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ ফরিদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা। 
 
আজ (১ জুন) রবিবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় সান্তাহার পৌর শহরের বাইপাস সড়ক সংলগ্ন নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের হবির মোড় নামক স্থানে শাহ ফতেহ আলী নামে নওগাঁ গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি গাঁজাসহ ফরিদ নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
 
গ্রেপ্তারকৃত ফরিদ হোসেন (৩৫) নওগাঁ জেলার পোরশা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। ফরিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ে করে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল বলেন, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আজ সকাল সাড়ে নয় ঘটিকার সময় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাইপাস সড়ক সংলগ্ন হবির মোড় এলাকায় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ঢাকা থেকে  ছেড়ে আসা নওগাঁ গামী শাহ ফতেহ আলী নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে  সিটে বসে থাকা ফরিদ হোসেনকে আটক করে  তার কাছে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি মামলা দায়ের করে আজ দুপুরে আদালত পাঠানো হয়।
 
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামি ফরিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 
 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!