Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
রামগড়ে পৌরসভা নির্বাচন! কার ভাগ্যে দলীয় প্রতীক

রামগড়ে পৌরসভা নির্বাচন! কার ভাগ্যে দলীয় প্রতীক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি রামগড় পৌর নির্বাচন এখনো বাকি রয়ে গেছে, তবে দেশের সর্বশেষ ইউপি ও কিছু সংখ্যক পৌরসভার নির্বাচনের সম্ভাব্য তারিখ কয়েকবার পরিবর্তন ঘটে করোনা পরিস্থিতির জন্য।

ইতোমধ্যে সকল ইউনিয়ন ও পৌরসভার মেয়াদকাল শেষ এখন অতিরিক্ত সময় অতিবাহিত করছেন মেয়র ও চেয়রাম্যানগন, তবে এবার অপেক্ষার অবসান ঘটবে বলে মনে হচ্ছে।
কেন্দ্রীয় নির্বাচন সংস্থা (ইসি)বরাতে খবর ছড়িয়েছে আগামী অক্টোবর ২০২১এর মধ্যে বাকি নির্বাচন সম্পূর্ণ করা হবে, তারই প্রেক্ষিতে আগামী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠে নেমে পড়েছে, কর্মী সমর্থক দের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা গেছে।

সাধারন মানুষের মাঝেও ভোটের হিসাব নিকাশ মেলানো, মুখ রোচক চায়ের সঙ্গে অন্যের আলোচনা চলছে পাড়া মহল্লায়। কে কে প্রার্থী হচ্ছেন, নৌকা কে পাবেন ইত্যাদি ইত্যাদি।
রামগড় পৌরসভা নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে তিনজন হেভিওয়েট প্রার্থীর নাম। ১নম্বরে কেন্দ্রে নাম গেছে পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল ২নম্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত, ৩নম্বরে বর্তমান মেয়র শাহজাহান কাজী রিপন এর নামের তালিকা কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাজে প্রেরণ করা হয়েছে।

রামগড় পৌরসভা নির্বাচনেপ্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে এখন থেকে মরিয়া আপ্রাণ চেষ্টা করছে। এই মধ্যে সম্ভাব্য মেয়র প্রার্থীরা ভোটারের কাছে দোয়া ও সমর্থন নেয়ার উপর জোর দিচ্ছেন, সে সময় পর্যন্ত অপেক্ষা করতে রামগড় পৌর বাসিকে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!