Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
রাজাপুরে চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

রাজাপুরে চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের চিহ্নিত মাদক কারবারি মো. রেজাউল করিম টুটুল (৩৫) কে গ্রেপ্তার করেছে ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) সদস্যরা।

১৭অক্টোবর রবিবার রাতে রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের বলাইবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাকে তল্লাশী করে তার কাছ থেকে দুইশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।

রেজাউল করিম টুটুল রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দোপাশা গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে।

পুলিশ পরিদর্শক মো. মাঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজাপুর থানায় রেজাউল করিম টুটুলের বিরুদ্ধে ১৭অক্টোবর রবিবার রাতে একটি মামলা রুজু করে ১৮অক্টোবর সোমবার সকালে তাকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!