মানবপাচার চক্রের প্রধান সমন্বয়কসহ ৭ জন আটক
অনলাইন ডেস্ক
মানবপাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট 'রুবেল সিন্ডিকেট'র প্রধান সমন্বয়ক 'ইউরো আশিকসহ' সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের সঙ্গে যুক্ত চক্রটি।
গতকাল শনিবার (১০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসপি ইমরান জানান, র্যাবের অভিযানে আন্তর্জাতিক মানবপাচার চক্রের রুবেল সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক ইউরো আশিকসহ সাত সদস্যকে আটক করা হয়েছে। রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আজ রবিবার (১১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

