ডার্ক মোড
Sunday, 21 June 2026
ePaper   
Logo
বেতাগীর খাদিজা ডাক্তারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

বেতাগীর খাদিজা ডাক্তারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

শুক্রবার (১৭ জানুয়ারি) ২০২৪-২০২৫ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার (১৯ জানুয়ারি) এই এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

এবছর বেতাগী উপজেলা থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন খাদিজা। খাদিজা ৭৫.৬ স্কোরে ৪৫৪৪ তম মেধার সিরিয়ালে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।
বেতাগী পৌরসভায় কর্মরত মো : জহিরুল ইসলাম ও মোসা : সায়েরা আক্তারের মেঝ মেয়ে খাদিজা। তাদের বড় মেয়ে দুমকি বিশ্ববিদ্যালয় এবং ছোট ছেলেও অধ্যায়নরত।

খাদিজা বেতাগী সরকারি পাইলট হাইস্কুল থেকে এসএসসিতে গোল্ডেন প্লাস এবং বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। ছোটবেলা থেকেই মেধাবী খাদিজার সপ্ন ছিলো ডাক্তার হয়ে মানুষের সেবা করা।

খাদিজা কান্ট্রি টুডে কে জানান " ছোট বেলা থেকে আমার সপ্ন ছিলো ডাক্তারি পড়ার আল্লাহর রহমতে আমি আমার সপ্ন পূরন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে ডাক্তারি পড়াটা শেষ করে মানুষের সেবা করতে পারি "

গর্বিত বাবা মো : জহিরুল ইসলাম বলেন " ছেলে-মেয়ে ভালো কিছু অর্জন করলে সব পিতা- মাতা গর্ব অনুভব করে, আমরা খুবই খুশি এখন একটাই চেষ্টা থাকবে যাতে ওর ডাক্তারি পড়াটা ভালোভাবে শেষ হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন