পদ্মা পারে পানি বন্দি কয়েক হাজার পরিবার
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা নদীর পানি দৌলতদিয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরফলে বাঁধের বাইরে থাকা লঞ্চঘাট এলাকার মজিদ শেখের পাড়া ও দুই নং ব্যাপারী পাড়া ও দেবগ্রাম ইউনিয়নের প্রায় আট হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।
উপজেলার চর নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। ঘরে ঘরে দেখা দিয়াছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকটে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে গবাদিপশুর গোখাদ্য সংকট। এছাড়াও অনেক জায়গায় ইরিধান সহ শাকসবজি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ উপজেলার গেজ রিডার সালমা খাতুন জানিয়েছেন, গতকাল বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে গিয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর পানির বর্তমান লেভেল ৯ দশমিক ১৬ মিটার। তবে গত কয়েকদিনের তুলনায় পানি বৃদ্ধির হার সোমবার কিছুটা কমেছে।
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল জানিয়েছেন, উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেয়া তথ্যানুযায়ী সোমবার পর্যন্ত ১ হাজার ৯৫০ টি পরিবার আংশিক পানিবন্দি হয়ে পড়েছে।
এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়নে ৮০০, দেবগ্রাম ইউনিয়নে ৬০০, উজানচর ইউনিয়নে ৩০০ এবং ছোটভাকলা ইউনিয়নে ২৫০ টি পরিবার রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে ভুক্তভোগী পরিবারের সংখ্যাও বৃদ্ধি পাবে। প্রাপ্ত তালিকা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

