Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। নড়াইল জেলা পুলিশ সুপার'র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি (মোঃ শাহাদারা খান, (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর থানার ৪ নং আউড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মালদাইড় গ্রামস্ত জনৈক মো: সাহেব ভূঁইয়া (৫০) এর বসত বাড়ির উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর হতে ধৃত আসামি ১/ মো: ইয়াছিন আরাফাত (২২) পিতা- মো: তারিকুল ইসলাম, সাং- মহিষখোলা থানা- নড়াইল সদর জেলা- নড়াইল এর দখল থেকে তিরিশ পিচ ইয়াবা ট্যাবলেট রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!