Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
নাগেশ্বরীতে বসতভিটা দখলে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নাগেশ্বরীতে বসতভিটা দখলে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বসতভিটা দখলের অপচেষ্টায় সন্ত্রাসীদের হামলা, ঘর-বাড়ী ভাংচুর ও ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের পূর্ব রাঙ্গালীরবস গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানাজায়, উক্ত গ্রামে নায়েব আলীর পৈত্রিক জমিতে ২০১৩ সাল থেকে মোকসেদ আলীর ছেলে ভুক্তভোগী মজিবর রহমান ক্রয়সূত্রে ৪টি টিনের বাংলা ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিল।

কিন্তু সাম্প্রতিককালে ভুক্তভোগীর বসতভিটার ১৫ শতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে আহমত আলী টগার সাথে বিরোধ বাঁধে। এরই প্রেক্ষিতে টগার নেতৃত্বে দেলোয়ারের সন্ত্রাসী বাহিনী বসতভিটা থেকে উচ্ছেদে অতর্কিত হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডল বলেন, দুই পক্ষই ভূমি বিষয়ে ভালো জানা জেলার একজন উকিল নিয়োগে চার হাজার টাকা জমা দিয়েছে। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বসার তারিখ ছিল কিন্তু বৃষ্টির কারণে বসা হয়নি। এরইমধ্যে জানলাম, একপক্ষ আরেকপক্ষের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে। মামলাও হয়েছে। এখনতো আমার আর করার কিছু নেই। প্রাথমিক তদন্তে এসআই ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে মামলা কার্যতালিকায় নথিভুক্ত হয়েছে ও আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!