Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
জয়পুরহাটে গাঁজাসহ মাদক কারবারী মারুফ গ্রেফতার

জয়পুরহাটে গাঁজাসহ মাদক কারবারী মারুফ গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের হেলকুন্ডা থেকে মাদক কারবারী মারুফকে গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৯ জুন) রাত সাড়ে ১১ টায় জয়পুরহাট সদর থানাধীন হেলকুন্ডা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল মারুফ কে ১২ গ্রাম গাঁজাসহ আটক করে এবং তার সহযোগী মোহাব্বত ও আলামিন কৌশলে পালিয়ে যায়।

সোমবার (১০ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত মারুফ চিহ্নিত মাদক কারবারী।

সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী মোহাব্বত ও আলামিন এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!