Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
ইন্সপেক্টর রেজায়ে রাব্বী নিয়ে যা বললো ফায়ার সার্ভিস

ইন্সপেক্টর রেজায়ে রাব্বী নিয়ে যা বললো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরখাস্ত ওয়ারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কিছু মিথ্যা ও ভিত্তিহীন তথ্য তুলে ধরেছেন বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ দাবি করে।

এতে বলা হয়, সেবাধর্মী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিষয়ে জনসাধারণের মধ্যে যেন কোনও বিভ্রান্তি তৈরি না হয় সে কারণে ইন্সপেক্টর রেজায়ে রাব্বীর বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বক্তব্য তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বী ২০১৭ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের ৩০ আগস্ট পর্যন্ত ৪ বছর ৫ মাস ফায়ার সার্ভিসের ঢাকার সহকারী পরিচালকের অধীন বিভিন্ন লাইসেন্স এলাকায় বা কর্ম অঞ্চলে (ঢাকা-৪৭, ৬১ ও ৭১) কর্মরত ছিলেন। তাকে ২০২১ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের সহকারী পরিচালকের অধীনে লাইসেন্স এলাকায় বা কর্ম অঞ্চলে (চট্টগ্রাম-৪৭) বদলি করা হয়। মাত্র ৮ মাসের মাথায় তৎকালীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিজেকে সাবেক ছাত্রলীগ কর্মী পরিচয় দেওয়া রেজায়ে রাব্বী আবার ঢাকার সহকারী পরিচালকের অধীন লাইসেন্স এলাকায় বা কর্ম অঞ্চলে (ঢাকা-৭২) বদলি হন। এরপর থেকে আবার তিনি ২ বছর ১ মাস ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালকের অধীনে বিভিন্ন লাইসেন্স এলাকায় বা কর্ম অঞ্চলে (যথাক্রমে ঢাকা-৭২ ও ৫৭) কর্মরত ছিলেন।

গত ১৯ আগস্ট তাকে লালমনিরহাট-১ কর্ম অঞ্চলে সংযুক্ত আদেশ প্রদান করা হয়। কিন্তু তিনি কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কর্মস্থলে যোগ দেওয়া থেকে বিরত আছেন।

গত ১৭ জুলাই দেশে চলমান পরিস্থিতিতে সকল ওয়ারহাউজ ইন্সপেক্টরদেরকে নিজ নিজ কর্ম অঞ্চলের ফায়ার স্টেশনে অবস্থান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বী তৎকালীন কর্ম অঞ্চলের অধীন ফায়ার স্টেশনে গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন। তিনি কর্তৃপক্ষের আদেশ অমান্য করে নতুন সংযুক্ত আদেশকৃত কর্মস্থলে যোগ দেওয়া থেকেও বিরত থাকেন। এ সময় কিছু গণমাধ্যমে তার বিষয়ে “ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত ফায়ার সার্ভিস কর্মী রাব্বী লাপাত্তা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে অধিদফতরের ‘সাময়িক বরখাস্ত আদেশ-৩০(২৪)’ দ্বারা ‘অসদাচরণ’-এর অভিযোগে গত সেপ্টেম্বরে চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস আরও জানায়, মূলত নিজের অপরাধ আড়াল করতে তিনি মিডিয়ায় অধিদফতরের মহাপরিচালকের বিরুদ্ধে বিষোদগারমূলক বক্তব্য প্রদান করেছেন, যা চাকরি শৃঙ্খলার পরিপন্থি।

এছাড়া গ্রেফতার ফায়ারফাইটার মো. আব্দুল হান্নানকে গত ২৬ এপ্রিল সাময়িক বরখাস্ত ও গত ৫ সেপ্টেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

তার স্ত্রী পরিচয়দানকারী জনৈক মহিলা তাকে গুম করার যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে আজ বুধবার সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘ডিজির বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা, ফায়ারফাইটার গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত সংবাদে ডিবির বরাত দিয়ে বলা হয়েছে, ‘সুনির্দিষ্ট মামলায় আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে’।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!