Dark Mode
Wednesday, 01 July 2026
ePaper   
Logo
ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে দেশ চালিয়েছে, তাই জনগণের কাছে তাদের দ্বায়বদ্ধতা ছিলো না - খায়রুল কবির খোকন 

ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে দেশ চালিয়েছে, তাই জনগণের কাছে তাদের দ্বায়বদ্ধতা ছিলো না - খায়রুল কবির খোকন 

 
স্টাফ রিপোর্টার, নরসিংদী 
 
বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তারা বিনা ভোটে ছিলো, দিনের ভোট রাতে করেছিলো, আমি আর ডামি করে, বিনা প্রতিযোগিতায় গায়ের জোরে দেশ চালিয়েছে। তাই তাদের জনগণের কাছে দ্বায়বদ্ধতা ছিলো না, জবাবদিহিতা ছিলো না।  কিন্তু বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণকে যে ওয়াদা দিয়েছে, অঙ্গীকার করেছে ইশতেহারে বলেছে আমরা যদি নির্বাচিত হই, তাহলে জনগণের দুঃখ-দুর্দশা তাদের কল্যাণে আমরা কাজ করবো, জগণের নিরাপত্তা, তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে সে সব বিষয়ে কাজ করার সব অঙ্গীকার একে একে বাস্তবায়ন করছে।
 
তিনি আজ শুক্রবার বিকালে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন৷ 
 
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল,  সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া,  ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চু সহ বিএনপি অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 
এসময় অনুষ্ঠানে নরসিংদী জেলার ৩১ জন উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!