নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা
বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, ডিনস অ্যাওয়ার্ড এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২২ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হবে। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী উদ্যোগে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহজাহান এবং মো. ফখরুল ইসলাম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ শিক্ষার্থীদের আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বর্ণিল এ আয়োজনের মধ্য দিয়ে নোবিপ্রবির দুই দশকের পথচলার সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপিত হয়। পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

