সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা - বরিশালে শিক্ষামন্ত্রী
মাসুদ রানা, বরিশাল ব্যুরো
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলতি বছরে নয়টি শিক্ষা বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব শিক্ষা বোর্ডে একই পাঠ্যবই অনুসরণ করা হলে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কোন যৌক্তিকতা নেই। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলে কোন বোর্ডের শিক্ষার্থী বাড়তি সুযোগ পাবে না এবং উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।
শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আয়োজনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পাবলিক পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে পরীক্ষা সংক্রান্ত আইন আরও কঠোর করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৮০ সালে পাবলিক পরীক্ষার এ্যাক্ট পরিবর্তন করেছি। বর্তমান আইনে পরীক্ষার কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি, মাস্তানি বা পরীক্ষার কার্যক্রমে বাধা দেওয়ার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে যাতে সরাসরি দুষ্কৃতিকারীদের চেহেরা দেখে তাৎক্ষনিক শাস্তির ব্যবস্থা করা যায়। এছাড়া সকল পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে এবং প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে মনিটর ও আর্কাইভের ব্যবস্থা থাকবে। কোন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সংরক্ষিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, জুলাই থেকেই প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে। চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস্, কালচারাল এক্টিভিটিস্, রিলিজিয়াস এডুকেশন এবং ষষ্ঠ শ্রেণি হতে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশনকে গুরুত্ব দেয়া হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে আগামীতে পর্যাপ্ত দক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হবে।
অনুষ্ঠানে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী’র সভাপতিত্বে বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এসময় বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, উপপুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীনসহ বরিশাল অঞ্চলের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

