৭৬তম জাতিসংঘ দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাবি-এ সেমিনার অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (DUMUNA)-এর উদ্যোগে ৭৬তম জাতিসংঘ দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘New emergence of Bangladesh in the global arena’ শীর্ষক এক সেমিনার ২৪ অক্টোবর ২০২১ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উটগটঘঅ-এর সভাপতি মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে DUMUNA-এর মডারেটর ও ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অজয় দাস গুপ্ত এবং ইউনাইটেড নেশনস ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাকি উয্ জামান প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)--অর্জনের লক্ষ্যে বিশ্বের সকল দেশ কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ ইতোমধ্যেই অনন্য অগ্রগতি সাধন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ বিচক্ষণতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতির সামগ্রিক আর্থ-সামজিক উন্নয়ন ঘটেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে রোল মডেল। অসাধারণ নেতৃত্বের গুণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই ‘Jewel in the crown of the day’ সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যথাযথ ভূমিকা পালনের জন্য উপাচার্য ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহবান জানান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

