হাতীবান্ধায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালন
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় পৃথক দু্ই স্থানে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
বুধবার সকাল ১১টায় উপজেলার বন্দর বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয় ও হাতীবান্ধা তেল পাম্পা এলাকায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনার সভার আয়োজন করেন দলটি। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা এবং পরে কেক কেটে ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অপর দিকে হাতীবান্ধা উপজেলা বিএনপির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম প্রমুখ।
অপর দিকে টংভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল, উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার শাহাজাদ ফেরদৌস কিঞ্জল বাবু, আবু সাঈদ চঞ্চল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল, সিন্দুর্না ইউনিয়ন বিএনপি নেতা মোকছেদুর রহমান, আলিমুদ্দিন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য রাকিবুল ইসলাম রাকিব।
পরে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বন্দর বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

