Dark Mode
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গার্লস গাইড সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গার্লস গাইড সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাম রব্বানী ,গোপালগঞ্জ 

 
২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গার্লস গাইড সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে গোপালগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (২২ জুন ২০২৫) বিকাল সাড়ে তিনটায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখা।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা গার্লস গাইডের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ জ্যোৎস্না খাতুন। সভাপতিত্ব করেন জেলা কমিশনার ও বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জের জেলা শাখার কমিশনার নাসিমা খানম।
 
সভায় বক্তারা বলেন, গার্লস গাইড কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে সহায়ক ভূমিকা রাখে। প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম আরও ব্যাপকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
 
মতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গার্লস গাইড নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!