মৌলভীবাজারে সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের উদ্যোগে সুশিল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহণে এবং পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপীয় ই্উনিয়ন, বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক ভ্যর্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
(১৪ সেপ্টম্বর) মঙ্গলবার সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক প্রশিক্ষণ জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মীর নাহিদ আহসান।
প্রশিক্ষণে বিশেষ অতিথি ও ফ্যাসিলেটর ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মল্লিকা দে।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো: ফজলুল আলী, সাংবাদিক এস,এম, উমেদ আলী, সৈয়দ মহসীন পারভেজ, আফরোজ আহমদ, মু: ইমাদ-উদ্দীন, ডেপুটি টিম লিডার খান মোজাম্মেন হোসন, আলমগীর মিয়া, আকলিমা চৌধুরী, জেলা পলিসি ফোরাম মৌলভীবাজার সম্পাদক পরিতোষ দেব প্রমুখ। ভার্চুয়াল প্রশিক্ষণে মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের ২০জন সদস্য অংশ গ্রহন করে।
প্রশিক্ষনে সামাজিক জবাবদিহিতা বিষয়ক টুলস, সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল,অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

