মোল্লা আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে সরকার ঘোষণা
অনলাইন ডেস্ক
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন সশস্ত্র ইসলামি এই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার।
এর আগে, তালেবানের জ্যেষ্ঠ নেতা আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাঈস-ই-জামহুর অথবা রাঈস-উল-ওয়াজারা অথবা আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান এবং মোল্লা বারাদার আখুন্দ ও মোল্লা আব্দুস সালামকে তার ডেপুটি করার প্রস্তাব দেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

