ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান

মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান


মুন্সিগঞ্জ দক্ষিণ প্রতিনিধি
মুন্সিগঞ্জে মঙ্গলবার যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার জনৈক এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে অক্সিজেন সহকারে উন্নত চিকিৎসার জন্য লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি মুন্সিগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় অসুস্থ শিশুর জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ শিশুর নানা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার   সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে অতি দ্রুত উক্ত লঞ্চে গমন করে। অতঃপর নতুন গ্যাস সিলিন্ডারটি সংযুক্তির মাধ্যমে অসুস্থ শিশুকে ঝুঁকিমুক্ত করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ শিশুকে সদরঘাট থেকে সিভিল অ্যাম্বুলেন্স যোগে ডাঃ এম আর খান শিশু হাসপাতালে (মিরপুর-২, ঢাকা) স্থানান্তর করা হয়।

জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন