Dark Mode
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নিজ্বস প্রতিনিধি

 শনিবার প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ এর মাননীয় ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বিএমইউ প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এছাড়াও প্রত্যুষে অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ এই দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কর্মসূচী পালন করা হয়। প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেন।

জাতীয় ও আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ দিবসের কর্মসূচীতে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, প্রস্থডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ডা. মোঃ আকবর হোসেন, মাননীয় উপাচার্য মহোদয়ের পিএস-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীর, উপ-পরিচালক (হাসপাতাল) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-রেজিস্ট্রার এটিএম আমিনুল ইসলাম, বিএমইউ অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন, প্রচার সম্পাদক শামীম আহম্মদ, কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান, মোঃ ইলিয়াস খাঁন, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!