ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
বোয়ালখালীতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

বোয়ালখালীতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দেশ জুড়ে ২৮টি অঞ্চল/শাখার সমন্বনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অংশবিশেষ অনুষ্ঠিত।

শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) বোয়ালখালী উপজেলার পূর্ব আমুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ও করলডেঙ্গা, আমুচিয়া প্রজ্ঞা আলো ভাবনা কুটির, আর্য্য ভাবনা কুটির ও পটিয়া ছতরপিটুয়া আর্যশ্রাবক সংঘ অরন্যারামে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সহ-সভাপতি সুমন বড়ুয়া বাপ্পি, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক অলক বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক প্রণব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক জাতক বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক শিমুল কান্তি বড়ুয়া, সচিব লায়ন সুমন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নন্দন বড়ুয়া সাজু, কার্যনির্বাহী সদস্য ব্যাংকার সুমন বড়ুয়া, দীপংকর বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, নিপুণ বড়ুয়া, রাসেল বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুপম বড়ুয়া পারু, ইউপি সদস্য আবু জাফর তালুকদার, মো: আজগর আলী, মোহাম্মদ এয়াকুব চৌধুরসহ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন