বামনায় ইসলামী ব্যাংকের ম্যানেজারের নারীদের প্রতি যৌন হয়রানির বিচারের দাবিতে মানববন্ধন
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা'র বামনা উপজেলায় ডৌয়াতলা ইসলামি ব্যাংক এজেন্ট শাখার মালিক ও ম্যানেজার ইসমাইল কর্তৃক নারীদের উপর যৌন হয়রানি, এজেন্ট কর্মচারিকে ধর্ষন, নিপীরন ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে অসদাচরন সহ উগ্র ব্যবহারের প্রতিবাদে এবং সারা বাংলাদেশের সকল ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১১ মার্চ মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের সদরে গোল চত্বরে হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু ছালেহ হাওলাদার, ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন তালুকদার, বাজর ব্যবসায়ী মাসুদ মুছুল্লী, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ছোরাপ দফাদার, বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন বাবুল।
বক্তারা এসময় ইসলামি ব্যাংকের ম্যানেজার মোঃ ইসমাইল কতৃক নারীদের উপর যৌন হয়রানি, এজেন্ট কর্মচারিদের ধর্ষন, স্থানীয় ব্যাবসায়ীদের সাথে খারাপ আচারন, এ সমস্ত অপকর্মের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান। এছাড়াও সারা দেশের সকল ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এ মানববন্ধনে স্থানীয় বাজার ব্যবসায়ী ও জনপ্রতিনিধি সহ স্কুল কলেজর শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

