বান্দরবানে ১ হাজার ৮০ পরিবার পেল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্ধে বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) এর কারণে বান্দরবানের পৌর এলাকার ক্ষতিগ্রস্থ ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
২৭ জুন (রবিবার) বিকালে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার হাতে তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।
এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দু:স্থ জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিত করে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল প্রদান করা হয়।
চাউল বিতরণ কার্যক্রমে এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য তিংতিং ম্যা, ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মংমংসিং, পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিং ম্যায়ী সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তথ্যমতে, করোনা শুরু থেকে বান্দরবানের ক্ষতিগ্রস্থ ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অব্যাহত রয়েছে এবং এবারে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮০ পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।

