বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রোলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ৬ জেলে আটক
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বাঁশখালী এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সাথে একটি অবৈধ ট্রোলিং বোট, ট্রোলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী উপজেলার শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহভাজন অবৈধ ট্রোলিং বোটে তল্লাশি চালিয়ে ৭টি ট্রোলিং জাল এবং ৫,১৯০ কেজি সামুদ্রিক মাছসহ বোটের ৬ জন ক্রুকে আটক করা হয়।
পরবর্তীতে আগ্রাবাদ সামুদ্রিক মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসারের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
কর্তৃপক্ষ বোটটি থেকে ট্রোলিং সরঞ্জাম সরিয়ে নেয় এবং অবৈধ জালগুলো ধ্বংস করে। এছাড়া বোট মালিকদের কাছ থেকে ৩ লক্ষ টাকা জরিমানা আদায়পূর্বক মুচলেকা নিয়ে আটককৃত জেলেদের ও বোটটি ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ উন্মুক্ত নিলামে ৩ লক্ষ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়। সংগৃহীত জরিমানা ও নিলামের অর্থ মিলিয়ে সর্বমোট ৬ লক্ষ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জাতীয় মৎস্য ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

