Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি


বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার খুলনার পাইকগাছায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা বিজন বিহারী সরকার, জি এম ইকরামুল ইসলাম, শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, হেমেশ চন্দ্র মন্ডল, আলহাজ্ব মুনছুর আলী গাজী, বিভুতি ভুষণ সানা, এস এম আয়ুব আলী, শেখ গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, কৃষকলীগের উপজেলা সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের গাজী মহাসিন রেজা, শিবানন্দ রায়, জি এম কামরুল হাসান, জি এম বাসারুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম (ছোট), প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, বিশ্বজিত অধিকারী, জগবন্ধু বাছাড়, অমল রাজ মন্ডল, পলাশ রায়, পঙ্কজ কুমার বিশ্বাস, অসিত কুমার মন্ডল, শেখ আফজাল হোসেন, গৌতম রায়, মোহাম্মদ আলী, যুবলীগ নেতা জগদীশ রায়, মিজানুর রহমান মিজান, দীপঙ্কর মন্ডল, মোঃ সফিকুল ইসলাম, এস এম নুরুল ইসলাম, উজ্জ্বল মন্ডল, সাব্বির হোসেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, বাবুল হোসেন প্রমুখ।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!