পাইকগাছায় ছিনতাই এর টাকা ও সরঞ্জাম সহ যুবক আটক
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ছিনতাই এর টাকা ও ঘুমের ট্যাবলেট অন্যান্য সরঞ্জাম সহ জনতা-পুলিশ সবুজ নামের এক যুবককে আটক করেছেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানান তার বাড়ি খুলনার বৈকালিতে। তবে পুলিশের জানিয়েছেন, ধৃত যুবক ছিনতাই জগতের পাঁকা খোলোয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রার মহেশ্বরীপুরের লোকা গ্রামের আনিছুর রহমান বুধবার বেলা ১২ টার দিকে পাইকগাছার ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে পায়ে হেটে মেইন রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
এক পর্যায়ে তিনি আরিফা মার্কেটের কাছে পৌছালে পিছন থেকে সবুজ তার গায়ে বমি করে হাতে থাকা ব্যাগ কেটে ৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় জুলি শেখ সহ অন্যরা ছুটে এসে সবুজকে আটক করে পুলিশকে খবর দেয়।
এদিকে লস্কর ইউপির উত্তর খড়িযা গ্রামের গৌবিন্দ মন্ডল জানান, বেলা ১ টার দুকে আলমদিনা হোটেলের কাছ থেকে ছিনতাইকারীরা তার ১৫ হাজার টাকা পকেট কেটে নিয়েছেন। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, দুর্গাপূজার সময়ে এ চক্রটি সক্রিয় হযেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হেফাজতে ধৃতে যুবকের জিজ্ঞাসাবাদ চলছিল।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

