পরীমণিকে মালামাল ফেরত দিলে তদন্তে বিঘ্ন ঘটবে না : পুলিশ
বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা পরী মণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত দেওয়ার জন্য আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
আজ সোমবার পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত চৌধুরী এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরী মণিকে দেওয়ার জন্য প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘যদি পরী মণিকে তাঁর জব্দকৃত আলামত ও মালামাল ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে তদন্তে কোনও বিঘ্ন ঘটবে না।’
এর আগে গত ১৫ সেপ্টেম্বর পরী মণি তাঁর ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি ও মোবাইল, ল্যাপটপসহ আরও অন্যান্য প্রয়োজনীয় জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরী মণিকে বিপুল মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। এরপর গত ৫ আগস্ট তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় পরী মণিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।
গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ পরী মণির জামিনের আদেশ দেন। পরদিন গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান পরী মণি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

