Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
নারায়ণগঞ্জ , রাজবাড়িতে পৃথক ২টি অভিযান: ৪টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি ট্রলারসহ আটক ১৫

নারায়ণগঞ্জ , রাজবাড়িতে পৃথক ২টি অভিযান: ৪টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি ট্রলারসহ আটক ১৫

নিজস্ব প্রতিনিধি নারায়ণগঞ্জ  

নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে পৃথক ২টি অভিযান চালিয়ে মঙ্গলবার  ৪টি ড্রেজার, ২টি বাল্কহেড ও ২টি ট্রলারসহ ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে   জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়  , নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি ড্রেজার (গ্রাফ) ও ২টি ট্রলারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানাধীন কলাবাগান সংলগ্ন এলাকায় আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড অস্থায়ী কন্টিনজেন্ট রাজবাড়ি কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এসময় আটককৃত দুষ্কৃতিকারীদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

নারায়ণগঞ্জ , রাজবাড়িতে পৃথক ২টি অভিযান: ৪টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি ট্রলারসহ আটক ১৫

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!