দিনাজপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান
মাহিদুল ইসলাম রিপন ,দিনাজপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫(ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন পেলেন ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।
বৃহস্পতিবার ঢাকা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ব্যক্তিগত আইনজিবি ও যুক্তরাজ্য বিএনপি’র সহসভাপতি।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, সকল বিভেদ ভুলে সবাইমিলে একসাথে কাজ করে আমরা ধানের শীষকে বিজয়ী করে দলকে এই আসনটি উপহার দেব। আশা বাদী এতে আমরা সফল হব।
এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল দলটি। ওই সময় এই আসনটি শুন্য রাখা হয়। দিনাজপুরে মোট ৬ টি সংসদীয় আসন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

