Dark Mode
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বণার্ঢ্য আয়োজনে স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়।

শনিবার ১ ফেব্রুয়ারি দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোস্তফা আহমেদ পিয়াস। প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারীর সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষার্থী, প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকাসহ অতিথিদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ফ্যামিলি ডে মিলন মেলায় পরিণত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, মোল্লা এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু প্রমূখ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী’র সার্বিক পরিচালনায় সকল শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে সারাদিন ব্যাপি ৫ টি গ্রুপের সর্বমোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়।

পরে ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত ৫৩ মেধাবী ও ২১ জন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও খেলায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার দেওয়া হয়। শেষে ফ্যামিলি ডে উদযাপন উপলক্ষে র্যা ফেল ড্র’র পুরষ্কার তুলে দেওয়া হয়। এর আগে সকাল ৯ টায় স্পোটর্স ডে’ র উদ্বোধন করেন সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুস সামাদ সুলভ মালিথা। এসময় সাংবাদিক, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!