তুরাগ নদীতে ৭টি লাশ ভাসার গুজব: অপপ্রচার রোধে ঢাকা জেলা এসপির প্রেস ব্রিফিং
নিজস্ব প্রতিবেদক
তুরাগ নদীতে সাতটি ভাসমান লাশ পাওয়ার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিষয়ে আজ রবিবার বেলা সাড়ে ৩টায় এক জরুরি প্রেস ব্রিফিং করেছে ঢাকা জেলা পুলিশ। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের প্রকৃত সত্য তুলে ধরতে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শামিমা পারভীন উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, পুরো বিষয়টি বর্তমানে পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে তদন্ত করছে এবং তিনি নিজে সার্বক্ষণিকভাবে এই তদন্ত কার্যক্রম তদারকি করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই দাবির পেছনের প্রকৃত সত্য ও উদ্দেশ্য উদ্ঘাটন করতে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও তিনি আশ্বস্ত করেন।
জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি রোধ করতে সঠিক সত্যতা যাচাই না করে যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর খবর ছড়ানো থেকে বিরত থাকুন।
পুলিশ সুপার গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো যাচাইবিহীন তথ্যের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে বলেন, কোনো রকম সত্যতা ছাড়া ইন্টারনেটে বিভ্রান্তি ছড়ালে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাই এ ধরনের অপপ্রচার প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

